লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। শুধু শরীর সুস্থ রাখার জন্যই নয়। বরং মানসিক বিকাশ ও চরিত্র গঠনের জন্যও খেলাধুলার ভূমিকা অপরিসীম। একটি প্রবাদ আছে, 'স্বাস্থ্যই সম্পদ'। আর এই সুস্বাস্থ্য অর্জনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।'





আজ সোমবার (৪ মে) দুপুরে ইসলামপুর মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল পুর্নামেন্ট বালক-বারিকা-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  




উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'শিক্ষার্থীরা প্রযুক্তির প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। মোবাইল, টিভি বা কম্পিউটারের কারণে আমরা মাঠে খেলতে আগ্রহ হারাচ্ছে। যার ফলে শারীরিক দুর্বলতা ও বিভিন্ন রোগ গ্রাস করছে। সেকারণেই নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলা জরুরি।'





উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'খেলাধুলা আমাদের শৃঙ্খলা, সহনশীলতা, দলগত কাজ এবং নেতৃত্বের গুণাবলি শেখায়। একজন ভালো খেলোয়াড় কখনো হাল ছাড়ে না। সে হার থেকে শিক্ষা নেয় এবং জয়ের জন্য চেষ্টা চালিয়ে যায়। এই মানসিকতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে সাহায্য করে। এছাড়াও, খেলাধুলা আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য তৈরি করে। বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করি, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।


পরিশেষে বলতে চাই, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ সুস্থ দেহেই সুস্থ মন বাস করে।'




উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা বিএনপির সহসভাপতি একেএম শহিদুর রহমান, মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিজ বিনতি এবং যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।





উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে চারটি দলকে ফাইনাল খেলায় অংশ নেওয়ার সুযোগ পায়। এতে পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক খেলোয়াড়েরা সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক খেলোয়াড়দের ২-১ গোলে পরাজিত করে। 




এ ছাড়া গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা খেলোয়াড়দের ৪-১ গোলে পরাজিত করে


হাড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা খেলোয়াড়েরা। 




খেলায় রেফারির দায়িত্ব পালন করেন চরনন্দনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোহাম্মদ শেরে বাংলা। পরে বিজয়ী এবং  রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।






আরও খবর