টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাজমুল হুসাইন বলেছেন, 'তরুণদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। দলগত খেলায় অংশগ্রহণের মাধ্যমে সহমর্মিতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হয়। এছাড়া খেলাধুলা মানুষকে নৈতিকতা ও সততার শিক্ষা দেয়। এক্ষেত্রে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'



আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন 'নতুন কুঁড়ি স্পোর্টস' আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজক কমিটির সভাপতি ও ইউএনও নাজমুল হুসাইন বলেন, 'বর্তমান সময়ে মাদকাসক্তি, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং তরুণরা ইতিবাচক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে।'


ইউএনও নাজমুল হুসাইন আরও বলেন, 'একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের উচিত নিয়মিত খেলাধুলার চর্চা করা এবং অন্যদেরও এতে উৎসাহিত করা। আমরা আশা রাখি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস একটি সফল ও আনন্দমুখর আয়োজন হিসেবে সম্পন্ন হবে। এতে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।'



অনুষ্ঠিত সভায় সার্বিক পরিকল্পনা, খেলার সময়সূচি,

খেলোয়াড় বাছাই, বিভিন্ন খেলার (ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্ট) প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, অংশগ্রহণকারী দলগুলোর তালিকা, খেলোয়াড়দের জন্য চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে।




সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিষ্ট্রেশনের সময় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া উপজেলা দল গঠনের নির্ধারিত দিন আগামী  ২৮ ও ২৯ এপ্রিল, জেলায় দলের তালিকা প্রেরণ করা হবে ৩০ এপ্রিল এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা ২ মে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজক কমিটির সদস্য ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার কাকলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল।  


এ ছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক দলের নেতা এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আরও খবর