ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫



জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুইপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ-মুহুর্তে  উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।


গুরুতর আহতরা হলেন- ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সসদ্য শাহীন রানা (৩৩), তাঁর বড়ভাই সবুজ (৪০), আব্দুল হালিমের স্ত্রী দুলোনা বেগম (৩২), সোনাহার ফকিরের স্ত্রী মর্জিনা বেগম (৪০), মিনাল মিয়ার ছেলে হৃদয় (১৫), ডাক্তার খার ছেলে বিপুল (৩৫), সিবার উদ্দিন খার ছেলে আব্দুল করিম (৬০), নুরুল খার ছেলে কামাল (২৫), ছাইদুর (৩৫), ফরিদ (৩০), মুসা মিয়ার ছেলে সুলাইমান (৩৫), ঠান্ডা খার ছেলে আলমাছ (৫০), বচন আলীর স্ত্রী রিনা বেগম (২৫), রফিকুল ফকিরের স্ত্রী ময়না বেগম (৩০) এবং ইদ্রিস আলীর ছেলে রুবেল (২৫)।

স্থানীয়রা আহতদের ইসলামপুর উপজেলা এবং পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিমারচর নামাপাড়ার বাসিন্দা ডাক্তার খার সঙ্গে প্রতিবেশী আব্দুল গণি বাসকর মেলেটারির দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। আজ বিকেলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ডাক্তার খার পক্ষের ১০ জন এবং আব্দুল গণি বাসকর মেলেটারির পক্ষে পাঁচজন আহত হন।


ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় আহত বেশকয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, 'দুইপক্ষের মারামারি ঘটনাটি শোনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


আরও খবর