কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

কমিশনারের বাড়িতে হামলার ঘটনা 'মিথ্যা' দাবি করে তীব্র প্রতিবাদ

জামালপুরের ইসলামপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পৌরসভার কমিশনার ছামিউল হকের  বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের ঘটনাকে 'মিথ্যা' দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির অভিযুক্ত নেতারা। 


যুবদলের সাবেক নেতা রোকনুজ্জামান রুকন বলেন, 'গত ২২ মার্চ দিবাগত রাতে ৫ লাখ টাকা না দেওয়ায় বসতবাড়ি হামলার অভিযোগ তোলে ২৪ মার্চ কমিশনার ছামিউল হকের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগে বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে। আমি ঘটনার কিছুই জানি না। তবুও অভিযোগপত্রে আমার নাম দেওয়া হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। বাস্তবতা হচ্ছে, কমিশনার ছামিউল এবং তাঁর স্ত্রীকে আমি চিনি না। তাঁরাও আমাকে কখনো দেখনি। অন্যের প্ররোচণায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। আমি এসব ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 


উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসমত বলেন, 'যখন জানতে পেলাম যে, আমাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হয়েছে। তখনই উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে আমরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। চাঁদাবাজি জন্য রাজনীতি করি না। বরং এলাকাবাসীর উন্নয়নের জন্য রাজনীতি করি।আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছিলো। 

ইতোমধ্যে প্রতিপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 




আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৯ দিন ৫৭ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে