নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইসলামপুরে জ্বালানি তেলের তীব্র সংকট : ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মফস্বলের খুচরো দোকান থেকে পেট্রোল পাম্প পর্যন্ত কোথাও মিলছে না জ্বালানি তেল। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল না পেয়ে খালি হাতে ফেরার অভিযোগ করেছেন চালকরা। জ্বালানি তেলের মজুদ যাচাইয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ এলাকায় স্থাপিত ঝর্ণা ফিলিং স্টেশনে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রেজোয়ান ইফতেকার।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত তিন সপ্তাহ ধরে খোলা বাজারে জালানি তেলের সংকট প্রকোর আকারে ধারণ করছে। আজ সোমবার ফিলিং স্টেশনসহ খোলা বাজারে বিশেষ করে পেট্রোল এবং অকটেন পাওয়া যাচ্ছে না। এ উপজেলায় ঝর্ণা ফিলিং স্টেশন ছাড়া অন্য ফিলিং স্টেশন নেই। এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তেল নিয়েই সাধারণত দৈনন্দিন চাহিদা পূরণ করেন এলাকার মানুষ। কখনো বেশি তেলের প্রয়োজন হলে ঝর্ণা ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করতে হয়। 

জ্বালানি তেলের সংকটের কারণে উপজেলাজুড়ে পরিবহন চলাচল আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট পরিবহনের চালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এ ছাড়া জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও।

এ বিষয়ে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রেজোয়ান ইফতেকার আজকের পত্রিকাকে বলেন, 'ঝর্ণা ফিলিং স্টেশনে অভিযান করেছি। ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুদ যাচাইসহ বিক্রয়ের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক প্রণীত নির্দেশনা প্রতিপালনকল্পে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।'

আরও খবর