গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামপুরের ২ রফিকুলের বিএনপির পদ স্থগিত

জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রফিকুল নামে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে ইসলামপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপির ওই দুই নেতার পদ স্থগিত করা হয়। পদ স্থগিতপ্রাপ্তরা হলেন, উপজেলার পলবান্ধা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল। তাঁরা সম্পর্কে একে অপরের মিতা। দলীয় প্যাডে লেখা ওই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুর উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পলবান্ধা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডলের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব গৃহিত সিদ্ধান্ত অনুমোদন করেন। 

দলীয় পদ স্থগিতাদেশে স্বাক্ষরকারী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া যায়নি। 

দলীয় পদ স্থগিত হওয়া পলবান্ধা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ’আমার পদ স্থগিতের বিষয়টি জেনেছি। তবে কী কারণে পদ স্থগিত করা হয়েছে, সেটা বলতে পারছি না। পদ স্থগিত করাটা বড় কথা নয়। আমি বিএনপিকে ভালোবাসি। বিএনপির জন্য কাজ করেই যাব।’ 

দলীয় পদ স্থগিত হওয়া পলবান্ধা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ’কী কারণে পদ স্থগিত করা হয়েছে, সেটা জানি না। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আন্দোলন-সংগ্রামের ঘাম এখনো শুকায়নি। কিন্তু হটাৎ করে দলীয় পদ স্থগিত করায় হতবাক হয়েছি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়।

আরও খবর