ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল : দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থীদের কপালে!

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে শিক্ষাবোর্ড। এতে কেন্দ্রের আওতাধীন বিদ্যালয়গুলোর ২০২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা কেন্দ্র এনিয়ে কোমলমতি শিশু পরীক্ষার্থীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের দাবি, পরীক্ষা কেন্দ্রটি পুনর্বহালের। তা না হলে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে উপজেলা সদরে ভাড়াবাসায় থেকে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে নানাবিধ ক্ষতিগ্রস্ত হবে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। 

জানা যায়, ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কামাল হোসেনের যৌথ স্বাক্ষরিত গত ২৭ অক্টোবর এক চিঠিতে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পরীক্ষাচলাকালে ব্যাপক নকল সংগঠিত হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়।

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে তৎকালীন ইসলামপুর আসনের এমপি বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা সদর থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে ওই বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র প্রথমবারের মতো অনুমোদন দেওয়া হয়। পরের বছরে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেয় শিক্ষাবোর্ড। পরীক্ষা কেন্দ্রটিতে ৬টি বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা বিগত ৬ বছরে সুনামের সঙ্গে পরীক্ষা দিয়ে আসছিল। চলতি বছরে ৬ টি বিদ্যালয়ের সাড়ে ৬ শত এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রটিতে পরীক্ষায় অংশ নেয়। 

এসএসসি পরীক্ষার্থী পারভীন আক্তার, নার্গিস, মাহিন, ফুলমামুন, নিয়ামূল, কবিতা, সীমা, কাওসার, হাসান, সিফাতসহ অনেকেই জানায়, 'পরীক্ষা কেন্দ্র বাতিল হওয়ার খবরে পরীক্ষার্থীদের চিন্তা বাড়ছে। কারণ এখন কোথায় পরীক্ষা হবে, সেটা সিদ্ধান্ত হয়নি। নিজ বাড়ি থেকেই এ কেন্দ্র পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কেন্দ্র বাতিল হলে আমাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে। উপজেলা সদরে ভাড়াবাসায় থেকে পরীক্ষায় অংশ নিতে হবে। আমাদের দাবি, পরীক্ষা কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে যেনো কেন্দ্রটি পুনর্বহাল করা হয়।

পরীক্ষার্থীর অভিভাবক ফারুক মিয়া, আজিজ, নাজমা বেগম, আফরোজা আক্তারসহ অনেকেই বলেন, 'কুচক্রীমহলের দেওয়া নকল সংগঠিত হওয়ার তথ্যে পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। কেন্দ্রটি উপজেলা সদরে স্থানান্তর করা হলে, সেখানে বাসাভাড়া নিয়ে পরীক্ষা দিতে হবে। এতে গুনতে হবে মোটা অংকের অর্থ ও সময়। মূলত কেন্দ্রের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে একটি বিশেষ মহল ফাঁয়দা নিতে উঠেপড়ে লেগেছে। এতে ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছে পরীক্ষার্থীরা।'

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন বলেন, 'কেবা কারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা কেন্দ্রে নকল সংগঠিত হওয়ার বানোয়াট তথ্য সরবরাহ করেছে। কেন্দ্রটি বাতিল হলে, পরীক্ষার্থী এবং অভিভাবকেরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। আমরা পরীক্ষা কেন্দ্রটি পুনর্বহালের দাবি করছি।'

সদ্য বাতিল হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 'আমরা নিয়মানুযায়ী পরীক্ষাগ্রহণ করেছি। পরীক্ষা কেন্দ্রে নকলের বিষয়ে আমরা অবগত নই।'

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মামুনুর রশীদ মামুন বলেন, 'পরীক্ষা কেন্দ্র বাতিল করা কিংবা কেন্দ্র রাখার বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা শিক্ষা বোর্ডের এখতিয়ার।'


আরও খবর