ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

এক ইউনিয়নের টিসিবি'র পণ্য অন্য ইউনিয়নে বিক্রি!


জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউনিয়নের সরকারি বরাদ্দের টিসিবির পণ্য অন্য ইউনিয়নে গুদামজাত করে সেখান থেকে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিশেষ করে সাপধরী ইউনিয়নের বাসিন্দাদের অন্তত ২০ কিলোমিটার পথ ইঞ্জিন চালিত নৌকা যোগে যমুনা নদী পাড়ি দিয়ে আসতে হয় অন্য ইউনিয়নে টিসিবির পণ্য নিতে। 

সুবিধাভোগিদের অভিযোগ, নিজ ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে গিয়ে টিসিবির পণ্য নিতে হয়। ফলে একদিকে, ভূর্তুগি অর্থে টিসিবির পণ্য সরবরাহের সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে, বাড়তি অর্থ ও সময় ব্যয় হওয়ায় টিসিবির পণ্য নিয়ে সুফল পাচ্ছে না সুবিধাভোগিরা। তাঁদের দাবি, স্ব-স্ব ইউনিয়নে পণ্য সরবরাহ করতে হবে।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালায়ের আওতায় এ উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌর শহরে মাত্র ২টি ঠিকাদারিপ্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেডিং কোর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করা হয়। এতে প্রতিজন সুবিধাভোগীর কাছে ১ কেজি চিনি ৫৫ টাকা, ২ কেজি মসুর ডাল ১৩০ টাকা এবং ২ লিটার সোয়াবিন তৈল ২২০ টাকায় বিক্রি করা হয়। বিপরীতে খোলা বাজারে এসব পণ্য ক্রয় করতে দ্বিগুণ অর্থ লাগে। 

সরেজমিনে দেখা যায়, বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকায় একটি ভাড়াটিয়া ভবন থেকে টিসিবির পণ্য সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করা হয়। মেসার্স যমুনা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিসিবির পণ্য বিক্রি করে।

সুবিধাভোগী সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের আলমাছ মিয়ার স্ত্রী কল্পনা বেগম বলেন, 'ঝুঁকি নিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে অন্য ইউনিয়নে গিয়ে সরকারের দেওয়া কম মূল্যের টিসিবির পণ্য নিতে হয় আমাদের। এতে অর্থ এবং সময় দুটোই ব্যয় বেশি হচ্ছে।'

পেকুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মো. হালিম বলেন, 'যমুনা নদী পার হয়ে অন্য ইউনিয়নে গিয়ে পণ্য নিতে আমাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয়। আমরা চাই স্ব-স্ব ইউনিয়নের পণ্য যরনো স্ব-স্ব ইউনিয়নে সরবরাহ করা হয়।

মেসার্স যমুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল খালেক বলেন, 'ইউএনও স্যারের নির্দেশক্রমেই সাপধরী ইউনিয়নের টিসিবির পণ্য বেলগাছা ইউনিয়ন থেকে সরবরাহ করা হচ্ছে। এতে আমার কিছুই করণীয় নেই।'

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বলেন, 'জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা যোগে অন্তত ২০ কিলোমিটার ঘুরপথে এসে টিসিবির পণ্য নিতে হয়। এটা অমানবিক।'

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল বলেন, 'ইউনিয়নে টিসিবির সুবিধাভোগী রয়েছে ১ হাজার ৮০০ জন। আমি সংশ্লিষ্ট ঠিকাদারকে সাপধরী ইউনিয়ন থেকে টিসিবির পণ্য বিক্রি করতে একাধিকবার বলেছি। প্রয়োজনে পণ্য আনা-নেওয়ার খরচও বহন করতে চেয়েছি। কিন্তু এতেও কর্ণপাত করছে না ঠিকাদার।'

গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'এ ইউনিয়নে ২ হাজার ১৫০ জন টিসিবির সুবিধাভোগী আছেন। কমপক্ষে ৩০ কিলোমিটার রাস্তা ঘুরপথে যাতায়াত করে বেলগাছা ইউনিয়নে গিয়ে পণ্য নিতে হয়। এতে সুবিধাভোগিরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন। ফলে টিসিবির পণ্যের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'মন্ত্রাণলায়ের নির্দেশনা মোতাবেক অনুযায়ী টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। এক ইউনিয়নের বাসিন্দারা অন্য ইউনিয়নে গিয়ে পণ্য উত্তোলন করলেও এতে আমাদের কিছুই করার নেই। তবে, ইতিমধ্যে ডিলার সংখ্যা বাড়ানো হয়েছে। আগামিতে স্ব-স্ব ইউনিয়ন থেকে পণ্য সরবরাহ করার সুযোগ সৃষ্টি হবে।'


আরও খবর