ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

সরিষাবাড়িতে স্বামী এবং তার পরিবারে নির্যাতনে গৃহবধূ মৃত্যু।

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী ও তার পরিবারের নির্যাতনে সিমা আক্তার (২২) নামে এ গৃহবধূর মৃত্যু অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৬সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায়। পরিবারে লোকজন লাশ রেখে গা-ঢাকা দিয়েছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার ডোয়াইল ইউনিয়নে ডোয়াইল গ্রামের মৃত নাজের আলীর ছেলে জুয়েল রানার (২৫) সাথে ওই ইউনিয়নের চর বালিয়া গ্রামের সুরুজ ব্যাপারীর মেয়ে সিমা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জুয়েল রানা তার বড় ভাবীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীতে বিরোধ বাধে। ঐ ঘটনা নিয়ে সোমবার সন্ধায় জুয়েলের সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী জুয়েল ও তার পরিবারের লোকজন শিমাকে বেদড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। পরে প্রকৃত ঘটনা দামাচাপা দিতে বিদ্যুৎপৃষ্ট হয়েছে বলে প্রচার চালায়। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধনবাড়ি থেকে বাড়ি ফেরার পথে ডোয়াইল কেন্দুয়া এলাকায় মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন লাশ দেখতে চায়। এতে আপত্তি জানায় জুয়েল ও তার পরিবারের লোকজন। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে লাশ বাড়িতে রেখে জুয়েল ও তার পরিবারের লোকজন গা-ঢাকা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারিনি পুলিশ। নিহত সীমা আক্তারের পিতা সুরুজ মিয়া অভিযোগ করে বলেন, তার মেয়েকে বিবাহের পর থেকেই নানা কারনে নির্যাতন করতেন। 

এ বিষয়ে সরিষাবাড়ি অফিসার্স ইনচার্জ মহাব্বত কবীর বলেন, সরিষাবাড়ী উপজেলা ডোয়াইল ইউনিয়নে সিমা নামে গৃহবধূ স্বামী কর্তৃক হত্যার অভিযোগ শুনে  আমরা এসেছি এবং লাশটাকে দেখছি ও যাচাই বাছাই করছি লাশ মর্গে পাঠানোর পর সত্য ঘটনা পাওয়া যাবে । তবে আমরা সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা সমস্ত কার্যক্রম সম্পন্ন করবো। 

আরও খবর