জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরোমে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএইচও ডা. শামীমা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ ও মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী প্রমুখ। আগামী ২৮ জুন একযোগে সারা দেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ৩৬০ টি সাব-স্টেশনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৭ হাজার ৫২০ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৮,০১৭ জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের কর্মী, মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণিরপেশার ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা হয়।
Tag
আরও খবর