|
Date: 2026-06-23 16:45:30 |
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরোমে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএইচও ডা. শামীমা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ,
সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ ও
মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী প্রমুখ।
আগামী ২৮ জুন একযোগে সারা দেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ৩৬০ টি সাব-স্টেশনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৭ হাজার ৫২০ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৮,০১৭ জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ক্ষেত্রে গণমাধ্যমের কর্মী, মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণিরপেশার ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা হয়।
© Deshchitro 2024