আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক

দিনাজপুরে বিএডিসি’র সরকারি গোডাউন থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সার অবৈধভাবে বিক্রির ও আত্মসাতের অভিযোগে স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএডিসি’র চুক্তিবদ্ধ দুই ডিলারের নামও উঠে এসেছে।

​গত ২৪ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের নশিপুর এলাকায় অবস্থিত বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত স্টোরকিপারের নাম মো. আক্তারুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আরাজি জুগির গোপা গ্রামের মো. আফসার আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই নশিপুর বিএডিসির কাঞ্চন গোডাউন থেকে বিপুল পরিমাণ সার অবৈধভাবে সরিয়ে ফেলার গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সদর উপজেলার ইউএনও এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নশিপুরের ওই গোডাউনে অভিযান পরিচালনা করে স্টোরকিপার আক্তারুল ইসলামকে আটক করে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আক্তারুল ইসলাম স্বীকার করেন যে, গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে তিনি কোনো অনুমতি ছাড়াই গোডাউন থেকে অবৈধভাবে সার বিক্রি করেছেন। এর মধ্যে রয়েছে:​ডিএপি সার: ২২৭.৪৫ মেট্রিক টন (৪,৫৪৯ বস্তা)​এমওপি সার: ১০০.৪৫ মেট্রিক টন (২,০৯ বস্তা)​মোট বাজারমূল্য: প্রায় ৬৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা।

কৃষকের বরাদ্দকৃত সার অনুমোদনহীনভাবে বিক্রির এই ঘটনায় বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলারের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অবৈধভাবে সার কেনাবেচাকারী সিন্ডিকেটের সদস্যরা হলেন—বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার মো. আনসারুল ইসলাম (৪২)।

​বিএডিসি কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামের দুটি সরকারি সার গোডাউন রয়েছে। প্রায় ১৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই গোডাউনগুলোতে সাধারণত এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়।

​এ ঘটনায় কৃষকদের বরাদ্দকৃত সার আত্মসাৎ ও লুটপাটের অভিযোগে আটক স্টোরকিপার আক্তারুল ইসলামের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


Tag
আরও খবর