জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

​দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।
 বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে।অভিযানকালে বীরগঞ্জ গোবিন্দ পাড়া এলাকার মৃত সহীদুল্লাহর ছেলে
ওসমান গনি(৪৫),সাহাডুবী এলাকার নবী হোসেনের ছেলে মোঃ সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া  এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আইনুল হক (৪০)।
​
​্র‌্যাব-১৩  জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানাধীন গোবিন্দপাড়া গ্রামের মো. ওসমান গনির বসতবাড়িতে অভিযান চালিয়ে  গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয় এবং উল্লেখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দিনাজপুর থেকে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে তা রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও কেনাবেচা করে আসছিলেন।
​এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Tag
আরও খবর