জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দিনাতপুর এলাকায় ২ কেজি গাঁজাসহ উজ্জ্বল নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনাতপুর এলাকায় সীমান্তবর্তী দিক থেকে মাদক নিয়ে আসার সময় স্থানীয়দের সন্দেহ হলে উজ্জ্বলকে ধাওয়া করা হয়। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ২ কেজি গাঁজা ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবক ও উদ্ধারকৃত মাদক নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আটক উজ্জ্বল এলাকায় অবস্থানরত কিশোরগঞ্জ জেলার বাসিন্দা লাদেন (২৮) নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের অভিযোগ, লাদেন দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে বিভিন্ন অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি করেছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে লাদেনের পরিবারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। লাদেনের মা জানান, তার ছেলে মারধরের শিকার হয়েছেন বলে শুনেছেন, তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে এসে শুনেছি আমার ছেলে হাসপাতালে আছে।” এদিকে লাদেনকে বসবাসের জন্য ঘর ভাড়া দেওয়া জাহানারা বেগম বলেন, পারিবারিক সম্পর্কের কারণে তাকে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় ভবিষ্যতে তাকে আর থাকতে দেওয়া হবে না। স্থানীয় ব্যবসায়ী শাহজাহান অভিযোগ করেন, এলাকায় অপরিচিত ব্যক্তিদের এনে রাখার কারণে তিনি আপত্তি জানালে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “উজ্জ্বল নামে একজনকে বিকেলে প্রায় ২ কেজি গাঁজাসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর