জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

নাঙ্গলকোটে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। প্রতিদিন অন্তত ১৮ ঘণ্টা এলাকাবাসীকে লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। গত কয়েকদিন থেকে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোডশেডিংয়ের সাথে তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস উঠেছে। দিনের শুরু থেকে ভোর রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে মানুষজনকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এছাড়া ভয়াবহ লোডশেডিং-এ নাঙ্গলকোট পৌরসদরসহ ১৬টি ইউনিয়নের বিভিন্ন বাজারগুলোতে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে লোকসান গুণতে হচ্ছে। বিশেষ করে ফাস্টফুড দোকান, করাত কল, ধান, আটাসহ মসলা মিলগুলোতে ব্যবসায়ীদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের অপেক্ষা থাকতে হয়। নিয়মিত বিদ্যুৎ না থাকায় দোকানপাটগুলোতে ফ্রিজের মালামাল নষ্ট হচ্ছে বলে অনেক ব্যবসায়ী অভিযোগ করেন। এছাড়া নিয়মিত বিদ্যুৎ না থাকায় পোল্ট্রি খামারগুলোতে অতিরিক্ত গরমে মুরগির বাচ্চা নষ্ট হওয়ার অভিয়োগ উঠেছে। 

বিদ্যুতের লোডশেডিংয়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুতের সাব স্টেশনগুলোতে যান্ত্রিক ক্রটি, বিদ্যুৎ লাইনের ওপর গাছ কর্তনসহ ছোট-খাট অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং অন্যদিকে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়েও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামের বিদ্যুৎ গ্রাহক জামাল উদ্দিন বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির মানুষজন এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে লোকসান গুণতে হচ্ছ।


Tag
আরও খবর