জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী

           ছবি-সিরাজুল মোস্তফা চৌধুরী। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের  কুতু্বদিয়া  উপজেলার দক্ষিণ ধুরুং  ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে চলছে প্রার্থী ও নেতৃত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা সিরাজুল মোস্তফা চৌধুরী। 

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ ধুরুং  ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় সিরাজুল মোস্তফা চৌধুরী। । দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা তুলে ধরছেন স্থানীয়রা।

তার সমর্থকদের দাবি, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এ কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সিরাজুল মোস্তফা চৌধুরীর সহযোগিতার কথা স্থানীয়রা উল্লেখ করছেন। কোনো পরিবার বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন বলেও জানান। 

এদিকে, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়েও নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও কর্মমুখী কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।


স্থানীয় তরুণ ভোটারেরা জানান, ইউনিয়নের নেতৃত্বে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।তবে সিরাজুল মোস্তফা চৌধুরীকে ঘিরে সমর্থকদের আগ্রহ থাকলেও নির্বাচনে শেষ পর্যন্ত জনগণ কাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটারদের রায়ে।


স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে,  দক্ষিণ ধুরুং  ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা হবে প্রায় হাফ ডজনের বেশি। এতে,চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও নেতৃত্ব নিয়ে স্থানীয়দের প্রত্যাশা। সেই আলোচনায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পরিচিত মুখ হিসেবে সিরাজুল মোস্তফা চৌধুরীর নামও উঠে এসেছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল মোস্তফা চৌধুরী  বলেন,  এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয়  মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। দায়িত্ব পেলে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই হবে মূল লক্ষ্য।’


এছাড়া, দক্ষিণ ধুরুং  ইউনিয়নে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি এবং স্থানীয় ভোটারদের অবস্থানের ওপর।


Tag
আরও খবর