জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার*

কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ কামাল হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গতকাল ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।


গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ০৭নং ওয়ার্ড তারাবুনিয়াছড়া মসজিদ সংলগ্ন জনৈক রফিকের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিত র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন @ কামাল(২৫) টেকনাফ উপজেলার নয়াপাড়া হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার বাসিন্দা হোসেন আলী @ পুতিয়া ও তাহেরা বেগম দম্পতির সন্তান। প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণ মতে জানা যায়, ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপি কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা ও কক্সবাজার জেলার রামু থানায় একাধিক মাদক মামলা ও সাজা পরোয়ানা রয়েছে। 


গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর