জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার*

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মুক্তিপণ আদায়ের পর অভিযান চালিয়ে অপহরণের শিকার এক নারীসহ দুজনকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫। গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪:২০ ঘটিকায় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম(৪৫) ও শমসু আলম(৩৫)। 


ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাঁও থানাধীন এলাকার মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি র‌্যাবের কাছে আইনগত সহায়তা কামনা করে। এর মধ্যে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র নিখোঁজ ওই নারীকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয় এবং বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে চক্রটি আরও টাকার দাবিতে ভিকটিমদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।


উদ্ধারের পর ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর