শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

প্রত্যেক দূতাবাসে কক্সবাজারের ভাষা জানা লোক নিয়োগের দাবি- হুইপ কমলের

কক্সবাজারের মানুষদের রোহিঙ্গা মনে করে ভিসা হয়রানি বন্ধে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিটি দূতাবাসে কক্সবাজারের ভাষা বোঝে এমন লোকবল নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন হুইফ সাইমুম সরওয়ার কমল। 


তিনি বলেন, রোহিঙ্গা আসার পর থেকে কক্সবাজারের সৌদি আরব, মালয়েশিয়া এবং গালফ রাষ্ট্রে যাওয়ার জন্য কোন প্রবাসী ভিসা রিনিউ করতে গেলে তাদেরকে রোহিঙ্গা বলে অভিহিত করা হয়। তারা(দূতাবাস কর্মকর্তারা) কক্সবাজার আর রোহিঙ্গাদের ভাষার তফাত জানে না। ভিসা পেতে কক্সবাজারের মানুষ যেন হয়রানি না হয় সেজন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে কক্সবাজারের ভাষা বোঝে এমন লোক নিয়োগ দেওয়ার অনুরোধ জানান তিনি। 


গতকাল সোমবার (২৪ জুন) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার ৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। 


এছাড়াও এই মুহুর্তে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা নিয়ে একটি নিরাপত্তা পরিষদ গঠন করা দরকার বলে জানান তিনি। এতে করে বাংলাদেশের ও ভারতের নিরাপত্তা বাড়বে।


এছাড়াও মিয়ানমার সহ অন্যান্য যেসব দেশে কক্সবাজারের বাসিন্দা, যারা বিদেশের কারাগারে আছে তাদেরকে ফিরিয়ে আনার জোর দাবি রাখেন তিনি।   


নিজের নির্বাচনী এলাকা সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে মিয়ানমারের আরাকান বাহিনীর যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি বলেন, সরকার যদি রামু সেনানিবাস না দিতো তাহলে এতদিন কক্সবাজার অনিরাপদ হয়ে যেত। তাদের হাতে দখল হয়ে যেত। সরকারের এ অবদানের জন্য নিজেরা রক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন সাংসদ।

Tag
আরও খবর