জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নানা আয়োজনে মিডওয়াইফারি দিবস পালন করেছে কক্সবাজার হোপ ফাউন্ডেশন

“মিডওয়াইফস্ একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সমাধান।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন করেছে হোপ ফাউন্ডেশন।

রবিবার সকালে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল শারমিন নেশা’র সঞ্চালনায় হোপ ফাউন্ডেশন হাসপাতালের আঙ্গিনায় আলোচনা সভা পরে মিডওয়াইফারি শিক্ষার্থীদের নিয়ে র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে এই দিবসটি পালিত হয়।

মিডওয়াইফারি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। হোপ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও চীফ সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস,ট্রেজারার মাওলানা আবুল কালাম আজাদ, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

২০১০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে অঙ্গীকার ব্যক্ত করেন যে, ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরি করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাবে। এই অঙ্গীকার বাস্তবায়নে ২০১২ সালে কক্সবাজারের কৃতি সন্তান ডাক্তার ইফতিখার মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হোপ মিডওয়াইফারি ইন্সটিটিউট স্থাপন করেন। বাংলাদেশে এই শিক্ষা কার্যক্রম শুরুর প্রথম দিন থেকেই এমনকি চট্টগ্রাম বিভাগের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে ‘হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউট’ এই মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম চালু করেছে । এই প্রতিষ্ঠান থেকে তিন বছরের মিডওয়াইফারি ডিগ্রি অর্জনের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গর্ভবতী মায়েদের নরমাল ও নিরাপদ ডেলিভারি সেবা এবং নবজাতকের মানসম্মত সেবা নিশ্চিত করছে হোপ ফাউন্ডেশন। এতে আগামী ২০৩০ সালের মধ্যে সরকারের মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা করছেন হোপ ফাউন্ডেশন।

Tag
আরও খবর