জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হুইপ কমলের উপস্থিতিতে দুই বন্ধু ও দুই প্রতিদ্বন্দ্বী মাবু রাশেদের সাক্ষাৎ হক শনে

অবশেষে দুই বন্ধুর দেখা। দুই বন্ধু আবারো পুরানো আলাপে ব্যস্ত। আশেপাশে তখন দারুণ এক মূহুর্ত। কেউ কেউ তখন ছবি তুলতে ব্যস্ত। এমনই কয়েকটি ছবি হাতে আসে টিটিএনের। যেখানে প্রানবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে দুই বন্ধু কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ও পৌরসভা নির্বাচনে তার অন্যতম প্রতিন্দ্বন্দ্বী মাসেদুল হল রাশেদের।

জানা গেছে, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল সৌজন্য সাক্ষাত করতে কক্সবাজারের রাজনীতির প্রাণ পুরুষ, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর মরহুম এ কে এম মোজাম্মেল হক সাহেবের বাসভবন হক শনে যান। হুইপ কমল সেখানে গেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে যান কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমানও। হুইপ কমলের উপস্থিতিতে দুই বন্ধু ও গেল পৌরসভার নির্বাচনের কক্সবাজার পৌরসভার দুই মেয়র প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মাবু ও রাশেদ বেশ খোশ মেজাজে ছিলেন। এসময় মাসেদুল হক রাশেদের ছোট ভাই জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, তাদের ভগ্নিপতি আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের পর প্রথম এই সাক্ষাতে দুই বন্ধু ও দুই প্রতিন্দ্বন্দ্বীর কি কথা হয়েছে তা জানা না গেলেও কক্সবাজারের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কথা হয়েছে দুজনের এবং কক্সবাজারের স্বার্থে দুজন একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন উপস্থিত থাকা এক ব্যক্তি ।

Tag
আরও খবর