বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আজ

কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে আজ শনিবার ৯ মার্চ সকাল সাড়ে ৯ টায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ গুরুত্বপূর্ণ কনফারেন্সে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করবেন।


কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।


তিনি আরো জানান, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার পার্ট-১ এর ৪৮১ নম্বর বিধি মোতাবেক এই পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। কনফারেন্সে জেলার ফৌজদারী মামলা তদন্ত ও বিচারকার্যে গতিশীলতা আনা এবং ক্রিমিনাল জাস্টিস নিশ্চিত করার লক্ষ্যে কনফারেন্সটি আহবান করা হয়েছে।


কনফারেন্সে তদন্ত ও অনুসন্ধানে অনাকাঙ্ক্ষিত বাঁধা সমুহ অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, মূলতবি পরোয়ানা তামিলে প্রতিবন্ধকতা অপসারণ, মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া করতে নিরাপত্তা প্রদান, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা দ্রুত জারি করা, আদালত প্রাঙ্গণে নিরাপত্তাজনিত পদক্ষেপ নেওয়া, বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, আদালতে সময়মতো মামলার আলামত প্রদর্শন ও উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থায় পুলিশ ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় সাধন ও পরস্পর সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ আরো বিভিন্ন বিষয়ে সঠিক ও যথাযথ উদ্যোগ নিতে ফলপ্রসু আলোচনা করা হবে বলে সুত্রটি জানিয়েছে।


কনফারেন্সে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান ও সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কনফারেন্স আহ্বানকারী কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অনুরোধ জানিয়েছেন।

Tag
আরও খবর