বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে প্রথম হলেন উখিয়ার হ্লা থোয়াই


ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হ্লা থোয়াই চিংখেয়াং। সে উখিয়া উপজেলার রুমখাঁপালং হাতির ঘোনা সাইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। তার পিতার নাম হ্লা ফ অং খেয়াং এবং মাতার নাম অংম্রা খেয়াং। এর আগে সে ধারাবাহিক ভাবে উখিয়া উপজেলা ও কক্সবাজার পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এমনটি জানিয়েছেন প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন।


বুধবার (৬ মার্চ ২০২৪) সকাল ১০টায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মো: তোফাইল ইসলাম বিভাগীয় পর্যায়ের প্রথমস্থান অধিকারী শিক্ষাথীর মাঝে সনদ প্রদান করেন।এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, সে জেলা পর্যায়ে খ বিভাগ হতে বালক হিসেবে অংশগ্রহণ করে প্রথমস্থান অধিকার করে। আশা করি সে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে কক্সবাজারের সুনাম অক্ষুন্ন রাখবে।


শুরুতে উখিয়া উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার কথা জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন।এ ব্যাপারে জানতে চাইলে রুমখাঁপালং হাতির ঘোনা সাইরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, খেলাধুলার প্রতি ছেলেটির আগ্রহ এবং সফলতায় আমরা সত্যি খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলে প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়ের মান উজ্জ্বল করবে।


আরও খবর