বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে শ্লীলতাহানির চেষ্টা,বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় এক নারীসহ আহত-২

টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া,বৈদ্যেরঘোনা এলাকায় টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইভিটিজিং ও শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক নারীসহ ২জন আহত হয়েছে। এসময় বসত বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা।সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২জনকে উদ্ধার করে প্রতিবেশীরা চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শাকের আলম বাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত সোমবার (৪মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া,বৈদ্যেরঘোনা এলাকায় টিউবওয়েল থেকে নাছিমা আক্তার (২০) নামে এক নারী নিত্যদিনের মতো পানি নিতে গেলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা পূর্বের মতো অশ্লীল শব্দ ব্যবহার করে ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় নাছিমা তাকে একা পেয়ে পূর্বের মতো অশ্লীল শব্দ ব্যবহারের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সন্ত্রাসী মাদক ও মানব পাচারকারী রশিদ (৩০),হোছাইন (২২),ইয়াছিনের স্ত্রী রাবিনা (১৯), ইয়াছিন (২৫), সাইফুল (২৫) সহ অজ্ঞাত নামা বহিরাগত আরো ২/৩ জন দলবদ্ধভাবে ধারালো কিরিচ, লোহার রড, হাতুড়ি ও কাঠের বাটাম হাতে নিয়ে অতর্কিতভাব আমি ও আমার কন্যা নাছিমা আক্তার (২০) এর বসত বাড়ীতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে বিপুল পরিমাণ ক্ষতিসাধন করে। এসময় বাড়িতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণলংকার (চেইন-কানের দোল) নিয়ে ফেলে। এসময় আমার মেয়ের শোর-চিৎকারে আমি এগিয়ে গেলে সন্ত্রাসীরা ধারালো কিরিচ দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে কোপ মেরে লক্ষ্য ভ্রষ্ট হয়ে কপালে ডান পাশে পড়ে রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্যদের হাতে থাকা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে আমার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানো ও রক্তাক্ত জখম করে। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীদের কবল থেকে আমাকেসহ আমার কন্যা নাছিমা আক্তারকে উদ্ধার করে। এ ঘটনার বিষয়ে কোথাও বিচার প্রার্থী ও আইনের আশ্রয় নিলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে বলে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা দ্রুত চলে যায়।

এ ঘটনার পর পর খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের এএসআই নাসির উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনার বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তাধীন রয়েছে।


Tag
আরও খবর