বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি, যুবকের দুই বছরের সাজা

 কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এনআইডি ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে মো. নুরহান নামের এক যুবককে দুই বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্রেপ্তার যুবকের ভাড়া বাসা থেকে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরজ্ঞামাদি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।


সাজাপ্রাপ্ত মো. নুরহান (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা নুরুল বশরের ছেলে।


আদনান চৌধুরী বলেন, নুরহান নামের এক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় স্থানীয় সামশু আলমের মালিকানাধীন স্থাপনায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি ) তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরি করতে অভিযুক্ত নুরহান ভাড়া বাসায় অবস্থান করছেন, খবর পেয়ে স্থানীয়রা হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন।


পরে গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি জাল সার্টিফিকেট উদ্ধার করা হয।


ইউএনও বলেন,দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে (ইউএনও ) অবহিত করেন। পরে বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


পরে তাকে টেকনাফ থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মো. আদনান চৌধুরী।

Tag
আরও খবর