বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের সেই টিআই নির্মল এখনও বহাল: ক্লোজড নয়, পয়েন্ট পরিবর্তন

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় এলাকায় একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে মারধর করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নির্মল দেবনাথ। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি জানাজানি হলে ওই টিআই-কে ক্লোজড করার গুঞ্জন শোনা যায়। তবে ঘটনার ৬ দিন পরও বহাল রয়েছেন তিনি।


এদিকে ক্লোজড এর খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি দাবি করেন, তাঁকে ক্লোজড নয়, দায়িত্বের পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। কলাতলীর ডলফিন মোড় থেকে তাঁকে শহরের ঘুনগাছ তলায় দায়িত্ব দেয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দুই পৃষ্টার একটি গোপন প্রতিবেদন পুলিশ সুপারের টেবিলে রয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেন। পুলিশ সুপার কর্মস্থলে না থাকায় তিনি বহাল রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


এর আগে, গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭. ৫১ মিনিটে সংঘঠিত ঘটনার এক মিনিট ২৭ সেকেন্ড ভিডিও পর্যাআলোচনা করে দেখা গেছে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নির্মল দেবনাথ ওই ব্যবসায়ীকে লাথি তাপ্পড় ঘাড়ে আঘাত ও ধাক্কিয়ে পুলিশ বক্সে নিয়ে যান। সেখানেও তাঁকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে অন্য ব্যবসায়ীদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। এই মারধরের ঘটনার ভিডিও বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


স্থানীয় ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় সময় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নির্মল দেবনাথ তাদের সাথে খারাপ আচরণ করে থাকেন। এমনকি ওই সব ভ্রাম্যমাণ দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার এইরকম আচরনে ক্ষুদ্ধ খোদ ট্রাফিক বিভাগের একাধিক লোকজন।


এদিকে বৃহস্পতিবার রাতে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরীর নজরে আসার পর গত শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মারধরের শিকার ওই ভ্রাম্যমাণ ব্যবসায়ীর খোঁজখবর নেন বলে জানা গেছে।


ক্লোজড এর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গতকাল রোববার পুনরায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্বভ হয়নি।


তবে রোববার সন্ধ্যায় কক্সবাজার ট্রাফিক বিভাগের টিআই পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে এই সব তথ্য নিশ্চিত করে বলেন, তাঁকে ক্লোজড নয়, পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। তবে ওই কর্মকর্তা দাবি করেন, টিআই নির্মল কক্সবাজার ছাড়তে দৌড়ঝাঁপ শুরু করেছে।


এদিকে গতকাল সন্ধ্যায় টিআই নির্মল দেবনাথকে শহরের ঘুনগাছ তলায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।


প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি একই স্থানে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ছবি তুলতে গিয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের হাতে লাঞ্ছিত হন দৈনিক সকালের কক্সবাজারের বার্তা সম্পাদক রাশেদুল মজিদ। এসময় সার্জেন্ট মাজহারুল সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কক্সবাজার জেলা পুলিশ। ওই সার্জেন্টের বিরুদ্ধে একটি প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। তবুও সেই সাজেন্ট মাজাহারুল এখনো কক্সবাজারের টেকনাফে কর্মরত।

Tag
আরও খবর