বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পেকুয়ায় ওয়ান শুটার-এলজি ও গুলি নিয়ে অস্ত্র ব্যবসায়ী জয়নাল আটক

কক্সবাজারের পেকুয়ায় ওয়ান শুটার, এলজি ও গুলি নিয়ে জয়নাল আবেদীন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার (০২ মার্চ) রাত দেড়টার দিকে এই অভিযান চালানো হয়।


আটক জয়নাল আবেদীন রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার রহমত উল্লাহর পুত্র।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।


র‌্যাব জানায়, র‌্যাবের কাছে খবর আসে রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বামুলাপাড়া এলাকার ইয়ার আলী খানের ওয়াকফ স্টেটের লবণের মাঠের খাল সংলগ্ন টং ঘরে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, ১টি এলজি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। সে দেশীয় তৈরী এ সকল আগ্নেয়াস্ত্র অত্যন্ত সু-কৌশলে স্থানীয় বিভিন্ন দুস্কৃতিকারী এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।


উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ ওই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর