বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ায় জাল দলিল সৃজন করে জমি দখল!

কক্সবাজারের উখিয়ায় বোধিরত্ন বড়ুয়া’র বিরুদ্ধে জাল দলিল নিয়ে খতিয়ান সৃজনের মাধ্যমে প্রকৃত জমির মালিককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকার মৃত ক্ষিরোদ চন্দ্র বড়ুয়ার ছেলে।


হয়রানির শিকার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জাফর আলম কন্ট্রাক্টর এর লিখিত অভিযোগ প্রকাশ, বোধিরত্ন বড়ুয়া গং প্রতারক চক্রের সদস্য ও ভূমিদস্যু এবং দুর্দান্ত ডাকু প্রকৃতির লোক হয়। সে দেশের আইন-কানুনের তোয়াক্ষা করে না। মানুষের ছদ্মবেশে জাল-জালিয়াতের মাধ্যমে দীর্ঘদিন সাধারণ মানুষের জমি আত্মসাতের পায়তারা চালিয়ে আসছে।


জাফর আলমের অভিযোগ প্রকাশ, চট্টগ্রাম সাব-রেজিষ্ট্রি অফিসের সীল দস্তখত জাল-জালিয়াতির মাধ্যমে ক্ষিরোদ চন্দ্রের নামে গত ১০/০৪/১৯৪২ইং তারিখ ১২৭৮নং একটি জাল দলিলের মাধ্যমে আরএস ৮৫ দাগে খতিয়ান সৃজন করে অভিযুক্ত বোধিরত্ন বড়ুয়া।


এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অধীন চ্যালেঞ্জ করলে দলিলটি চট্টগ্রামের ডবলমুরিং থানার উত্তর হালিশহর বাচা মিয়ার ছেলে শ্রী খয়রাতী মিয়া মিস্ত্রী গ্রহীতা হিসেবে জেলা রেজিষ্টার-চট্টগ্রামের প্রতিবেদনে প্রকাশ পায়।


আরেক ভুক্তভোগী অপর মামলা নং ১৩৫/২০২৩ এর বাদী সুমন বড়ুয়া জানিয়েছেন, বোধিরত্ন বড়ুয়া জালিয়াতির মাধ্যমে অন্যের জমি খতিয়ান সৃজন করে কোটবাজার আরব সিটির সামনে অখিল চন্দ্র বড়ুয়ার নামীয় রায়তী আরএস ৮৪ দাগ তৎমূলে বিএস ১২৬ দাগের উপর জোর পূর্বক কন্টেইনার বসিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। সে মানছে না বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতের নিষেধাজ্ঞা।


তিনি আরো জানিয়েছেন, রত্নাপালং মৌজার আরএস ৯৪৩ খতিয়ানের ৮৪, ৮৬, ২০৭ দাগের অখিল চন্দ্র বড়ুয়ার রায়তী ১১শতক জমি হয়। তিনি মরণে তার তিন ছেলে নিকুঞ্জ বিহারী বড়ুয়া, বিপিন চন্দ্র বড়ুয়া ও নির্মল চন্দ্র বড়ুয়া প্রাপ্ত হয়। তৎমধ্যে ৮৪ দাগে বিপিন ও নির্মলের দুইজনের অংশ খরিদ মূলে ৪ কড়ার মালিক হলেও জোর পূর্বক বিনা দলিলে ৮৬ দাগে ৩ কড়াসহ ৯ কড়া দখলে নেয় বোধিরত্ন বড়ুয়া গং।


অভিযুক্ত বোধিরত্ন বড়ুয়া বলেন, এ ধরনের কাজের সাথে তিনি জড়িত নই। কোন দলিল জাল করেনি বলে তিনি দাবী করেন।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন, কেউ আমাকে অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন মোতাবেক পুলিশ কাজ করে যাবেন।


এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেহ আহমদ জানিয়েছেন, যথাযথ ভাবে অভিযোগ পাওয়া গেলে বিষয় গুলো খতিয়ে দেখা হবে।

Tag
আরও খবর