বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলিসহ আরসা সদস্য আটক


কক্সবাজারের উখিয়া থানাধীন ১৪ এপিবিএন রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান পরিচালনাকালে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলিসহ একজন আরসা সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।


রবিবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে সময় ১৪ এপিবিএনের দায়িত্বরত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর দিক-নির্দেশনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ১৭ নম্বর ক্যাম্পের মেইন এ ব্লকের এইচ/৯৬ সাব ব্লকের পাহাড় ও ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশনের পাহাড়ের মধ্যবর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়।


উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে উল্লেখীত স্থানে অস্ত্র সহ আসরা সন্ত্রাসী অবস্থান করছে। সাথে সাথে আমাদের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রোহিঙ্গা নুর আলমের টং দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে আরসা সদস্য রোহিঙ্গা সৈয়দ হোসেন (৩২), ১৭ নম্বর ক্যাম্পের মেইন এ ব্লকের এইচ/৯৬ সাব ব্লকের এফসিএন- ১৭৬৬২৫ এর বাসিন্দা সাবের আহমদ ও মরিয়ম খাতুন এর ছেলেকে ০১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করতে সক্ষম হয়।


আটককৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় স্থানান্তর ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর