বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রী-সন্তানের সাথে অ্যাম্বুলেন্সে করে শেষবার কক্সবাজার এলেন শাহ জালাল

বেইলি রোড ট্র্যাজেডিতে মারা যাওয়া কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী-সন্তানের মরদেহ কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে শাহ জালালের স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনার রামুর গ্রামের বাড়ি ফতেখাঁরকুল ইউনিয়নে পৌঁছায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।


মরদেহ পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে রাতেই তাদের জানাজা হবে।


জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে শাহ জালালের গ্রামের বাড়ি কক্সবাজরের হলদিয়াপালং গ্রামে। সেখানে সকাল ১১টার দিকে নিহত ৩ জনের আরও একটি জানাযা সম্পন্ন হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তারা।


এদিকে, ছেলে শাহ জালালসহ আদরের নাতনি ও পূত্রবধুকে হারিয়ে বাবা আবুল কাশেম এখন অনেকটাই বাকরুদ্ধ। যুদ্ধে হানাদার বাহিনীর অত্যাচার সহ্য করা এই বীর মুক্তিযোদ্ধা এখন ছেলের শোকে কাতর। বাড়ির আঙিনাজুড়ে চলছে দাফনের প্রস্তুতি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনা ও তিন বছরের একমাত্র কন্যা ফাহিরুজ কাশেম জামিরাকে।


পাঁচ ভাই এক বোনের মধ্যে মেঝো ছিলেন নিহত শাহ জালাল। ভাই হারানোর বেদনায় কাতর তার সহোদরেরাও। বার বার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়ছেন তারাউল্লেখ্য, নিহত শাহজালাল নারায়ণগঞ্জ কাস্টমস অফিসে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বেইলি রোড ট্র্যাজেডিতে শাহ জালালের সাথে পাওয়া যায় তার স্ত্রী মেহেরুন নেছা মিনা ও তার তিন বছরের কন্যা সন্তান ফাহিরুজ কাশেম জামিরার অগ্নিদগ্ধ মরদেহ।

Tag
আরও খবর