বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারে কটেজ জোন থেকে স্বামী স্ত্রীসহ ২৫ নারী-পুরুষ আটক, সমালোচনার মুখে ট্যুরিস্ট পুলিশ

অবৈধ কার্যকলাপ ও পর্যটকদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটের অভিযোগে কক্সবাজার শহরের কলাতলীর সাইনবোর্ডহীন ৩টি কটেজ থেকে স্বামী -স্ত্রী সহ২৫ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১মার্চ) গভীর রাতে কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী।



আটককৃতরা, কক্সবাজারের মহেশখালী, ঈদগাঁও,সাতকানিয়া, লক্ষীপুরের বাসিন্দা।


শনিবার (২মার্চ) দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।


তিনি জানান,একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। এসব কাজ বাড়তে বাড়তে এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে কটেজ জোন। সেখানে মাদকের ছড়াছড়িও হয়েছে।


আটকরা নারীরা বোরকা পরে সমুদ্র সৈকত থেকে পর্যটকদের রুমে নিয়ে যায়।পরে তাদের কাছে থাকা টাকা মূল্যবান জিনিসপত্র লুট করা করে নেন। আটকদের মধ্যে অনেকেই ভুয়া ভুয়া কাবিননামা তৈরি করেস্বামী স্ত্রী পরিচয়ে হোটেল উঠেন। স্বামী পাহারায় থেকে স্ত্রী অন্য পুরুষের সাথে থাকেন।পরে এসব অপরাধ করে থাকেন।


তবে আটকের মধ্যে কয়েকজন নারী জানান, আমরা প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতে আসি। তবে রুম না পেয়ে কটেজে উঠছি সেটি আমাদের দোষ। বাংলাদেশের আইনে লেখা আছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা চাইলে তারা একান্ত সময় কাটাতে পারবে। কিন্তু এখন তো সেটি পারছি না।


আটকদের মধ্যে নূর জাহান নামক একজন বলেন, আমরা স্বামী স্ত্রী হোটেল উঠেছি। আমাদের কাবিন নামাও আছে। তারপরও আমাদের আটক করা হয়। এখন আমাদের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হবে। আমরা কীভাবে নিজেদের চেহারা সমাজে দেখাবো। আপনারা করেন বিচার।


টুরিস্ট পুলিশের এসব অভিযানের কারণে পর্যটক শিল্প প্রভাব পড়বে বলে সমালোচনা করেন সচেতন মহল।


কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, এমনিতেই সমুদ্র সৈকত ছাড়া কক্সবাজারে বিনোদনের বাড়তি আর কোন সুযোগ সুবিধা নেই বললে চলে। তারমধ্যে যুক্ত হয়েছে রোহিঙ্গা সমস্যা, সবমিলিয়ে কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের পথে। নেই কোন পর্যটক বান্ধব কোন সরকারি বেসরকারি সংস্থা। যে যার মতো করে পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ নিতে ব্যস্ত এভাবে একটি পর্যটন শহর চলতে পারেনা।কথায় কথায় হোটেল মোটেল কটেজ জোনে পতিতা আটকের নামে অভিযান চালিয়ে পর্যটন শিল্পে নতুন আতঙ্ক সৃষ্টি করে।

কোন ধরনের যাচাই-বাছাই ছাড়া অনেক সময় স্বামী স্ত্রীসহ আটক করে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে যা দুঃখজনক। মূলত এসব অভিযানে শৃঙ্খলা ফিরে না মাসিক মাসোহারা বাড়ে কেবল।

Tag
আরও খবর