বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফের বাহারছড়ায় সামুদ্রিক জীব-বৈচিত্র্য সংরক্ষণ, সাগরে নিরাপত্তা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ

কক্সবাজারের টেকনাফে ওয়ার্ল্ডফিশ এর আয়োজনে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ প্রকল্পের আওতায় গ্রামভিত্তিক- মৎস্য সংরক্ষণ দলের প্রতিনিধিদের নিয়ে সামুদ্রিক জীব-বৈচিত্র্য সংরক্ষণ, সাগরে নিরাপত্তা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা সহ-ব্যবস্থাপনার কমিটির প্রশিক্ষণ কক্ষে দক্ষিণ-শীলখালী, বাইন্না পাড়া ও হলবুনিয়া গ্রামের মৎস্যজীবিরী অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ সম্পন্ন করেন।উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সহকারী মোঃ সোহেল রানা। প্রশিক্ষণে গ্রামভিত্তিক মৎস্য সংরক্ষণ দলের সাংগঠনিক উন্নয়ন ও নের্তৃত্ব বিকাশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে আলোকপাত করেন। সামুদ্রিক মৎস্য সহ-ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম জেন্ডার সংবেদনশীল সহ-ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাগরে মৎস্যজীবিদের নিরাপত্তা রক্ষায়- সমুদ্রযাত্রার পূর্বে করণীয়, যাত্রার সময় করণীয় ও সমুদ্রে অবস্থানকালীন সময়ে পালনীয় বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পরিশেষে জলবায়ু সহিষ্ণূ জীবিকায়ন ও সামাজিক উন্নয়ন, মৎস্য উৎপাদনে এবং জীবিকায়নে মৎস্য আহরণ এবং নিষেধাজ্ঞার প্রভাব, মৎস্যজীবীদের জীবিকায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীবিকার বিকল্প উৎস চিহ্নিতকরণ, মৎস্যজীবিদের পুনর্বাসনে সরকারের গৃহীত কার্য্যক্রম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকী হ্রাসে করণীয় বিষয়েও আলোকপাত করা হয়।

উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথির বক্তব্যে, টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাগরের প্রাকৃতিক সম্পদ টেকসই উপায়ে আহরণে গ্রামভিত্তিক মৎস্য সংরক্ষণ দলের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশেষ করে সাগরের জীববৈচিত্র মেগাফনা রক্ষায় সকলের অংশগ্রহণ, সঠিক জেলেদের তালিকা তৈরীতে সকলের অংশগ্রহণ করা প্রয়োজন। এছাড়াও তিনি সরকারের মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা, মৎস্য আহরণ নিষিদ্ধ সময়, মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি/বেসরকারি উদ্যোগ মৎস্য আবাসস্থল সংরক্ষণ, মৎস্য প্রজনন ও নার্সারি গ্রাউন্ড সংরক্ষণে সকলের প্রতি আহ্বান জানান। ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী শহীদ নাসরুল্লাহ আল মামুন গ্রামের সকল মৎস্যজীবিদের নিয়ে এক সাথে কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

Tag
আরও খবর