বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে র‌্যাবের অভিযানে ইজিবাইকে তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম নাইট্যং পাড়ার নবী হোসেনের ছেলে সৈয়দ আলম (২৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, একজন মাদক ব্যবসায়ী ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) যোগে মাদকদ্রব্য বহন করে গোদারবিল থেকে মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের মায়ের দোয়া ষ্টোর নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি সবুজ রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) থেকে নেমে পালানোর চেষ্টাকালে ব্যাটারী চালিত টমটমের চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সাথে থাকা সবুজ রংয়ের ব্যাটারী চালিত টমটমের সামনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির ব্যবহৃত টমটমের সামনের সিটের নিচ হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত ব্যাটারি চালিত টমটম চালনার পাশাপাশি ড্রাইভারী পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এই অভিনব কায়দা অবলম্বন করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।


তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর