বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শবে বরাতের রাতে কক্সবাজারের রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মারা গেছেন

পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার সরকারি কলেজের সামনে রাস্তার পাশে হামাগুড়ি দিয়ে আকুতি করছিলেন রোগাক্রান্ত ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। বারবার বলেছিলেন, ‘আমাকে নিয়া যা, আমাকে নিয়া যা।’


বৃদ্ধার আকুতি শুনে আশপাশের লোকজন তাকে রাত ১২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে ভাগ্য নির্ধারণের রাতে বৃদ্ধার আকুতিই (আমাকে নিয়া যা) যেন শুনেছেন সৃষ্টিকর্তা।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে।


এদিকে ঘটনাটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে মানুষ লিখেছেন, ‘আফসোস! যে রাতে কেউ জান্নাত খোঁজে, সে রাতে আবার কেউ জান্নাত ফেলে দেয়!’


হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসাকালীন তার মৃত্যু হয়েছে।


হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ মর্গে রয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি সদস্যরা এসে আঙুলের ছাপ নিয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।

Tag
আরও খবর