বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

মহাকাশ গবেষণা ক্যাম্পে মহেশখালীর ১১জন শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন

 মহাকাশ গবেষণা রকেট লঞ্চার, রোবটিক্স ও এস্ট্রনট ট্রেনিংয়ে কৃতিত্ব আর্জন করেছে মহেশখালীর ছয় থেকে ১৫ বছরের ১১জন শিশু-কিশোর শিক্ষার্থী। মহেশখালীর আলোচিত ক্ষুদে বিজ্ঞানী এসএম আপেলের নেতৃত্বে এ কৃতিত্ব অর্জন করেন তারা। এই ক্যাম্পে জেলার ৯টি উপজেলা থেকে ৪০জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করে। তারমধ্যে ১১জনই মহেশখালীর।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের জেলা পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, বেটার টুগেদার ও স্পেস ইনোভেশনের যৌথ উদ্যেগের আয়োজনে ‘এস্ট্রনট ক্যাম্প’ অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে কৃতিত্বস্বরুপ তাদের পদক, সনদ ও ব্যাজ দেয়া হয়।


স্পেস সায়েন্স ও স্পেস এক্সপ্লোরেশন জানার আগ্রহ নিয়ে ছাত্র-ছাত্রীরা বলেন- মহাকাশের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ আমাদের বহুদিনের। নভোচারী, নভোযান ও রোবট তৈরিতে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরাও এগিয়ে যেতে চাই। এজন্য মহেশখালী থেকে আমরা ১১জন শিক্ষার্থী এস্ট্রনট ক্যাম্পে অংশ নিয়েছি।


মহেশখালী হতে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এসএম আপেল বলেন- আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভুমিকা রাখার লক্ষ্যে পিছিয়ে পড়া দ্বীপের শিশু কিশোরদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করানো ও বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা লাভ করানোর লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আগামিতে যেনো আমরাও মহাকাশ অভিযান পরিচালনা করতে পারি সেজন্য তৈরি হচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের প্রোগ্রাম আরো বড় ভুমিকা রাখবে বলে মনে করি।


এস্ট্রনট ক্যাম্পে সফলতা পাওয়া মহেশখালীর ১১জন শিক্ষার্থী হলেন- রকেট লঞ্চিংয়ে আল-ইমান আর্দশ মহিলা মাদ্রাসার শিক্ষার্থী শারাবান তাহোরা বিনতে রবি, কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাফিয়ান মোস্তারী সেহাজাদ, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তছলিমা খানম ঝুমা, ছনখোলাপাড়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুলাহ আল অপু, কালারমারছড়া আল আমিন মডেল একাডেমির শিক্ষার্থী আলিফ আল তৈয়ব আয়াত। রোবটিক্স এ হযরত আয়েশা ছিদ্দিকা বালিকা মাদ্রাসার শিক্ষার্থী রামিশা বিনতে বশর, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হোসেন মো:সাগর, ঘোনার পাড়া এস কে বি টু শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী জারিয়া মনজুর জেসিকা, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ আসাব উদ্দিন এবং এস্ট্রনট ট্রেনিংয়ে কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষার্থী ওয়াহিদুল মোস্তফা আশেক কৃতিত্ব অর্জন করেন।

Tag
আরও খবর