বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামুতে বার্মিজ সিগারেট পাচার চক্রের প্রধান সুজন সহ আটক-৫, সিগারেট ও নোহা জব্দ

কক্সবাজারের রামুতে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট জব্দ করেছে রামু থানা পুলিশ।এসময় বার্মিজ সিগারেট পাচার চক্রের মূলহোতা সুজন সহ ৫ জনকে আটক করা হয়েছে।পাচারকালে তাদের কাছ থেকে ৮ বস্তা বার্মিজ সিগারেট ও পাচার কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। 


রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে রামু থানার এস আই ইয়াসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 


আটককৃতরা হলেন,রামু কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে সাইফুর রহমান প্রকাশ সুজন,তার বর্তমানে ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি চেরাংঘাটা এলাকায় বসবাস করে,লোহাগড়া থানার পদুয়া ইউনিয়নের ছৈয়দ পাড়ার গোলাম মোহাম্মদের ছেলে মাহাফুজ, একই উপজেলার 

পূর্ব ছগিরা পাড়া এলাকার মৃত সিদ্দিক আহাম্মদের ছেলে আরিফ ড্রাইভার, পদুয়া ইউনিয়নের বদু পাড়া এলাকার নুরুল হকের ছেলে আবদুল্লাহ আল মামুন,একই ইউনিয়নের বলিবিলা চাঁদর পাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে আক্তার হোসেন।


পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে 

জোয়ারিয়ানালা ইউনিয়নের এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে চট্টগ্রামগামী একটি নোহা গাড়ি তল্লাশি করে ৮ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।এসময় বার্মিজ সিগারেট পাচার চক্রের প্রধান সাইফুর রহমান প্রকাশ সুজন সহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং সিগারেট পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। 


অভিযানে নেতৃত্বদানকারী এস আই ইয়াসিন জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধভাবে আনা বার্মিজ সিগারেট পাচার চক্রের প্রধান সাইফুর রহমান প্রকাশ সুজন সহ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। 

  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। 


এদিকে বার্মিজ সিগারেট পাচার চক্রের মূলহোতা সুজন'কে ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে তার অন্য সহযোগীরা।


উল্লেখ্য: সিগারেট পাচার চক্রের মূল হোতা সুজন দীর্ঘদিন ধরে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও গরু পাচার করে আসছিলেন। ইতোপূর্বেও সে বিপুল পরিমাণ চোরাই সিগারেটসহ রামু থানা পুলিশের হাতে আটক হয়েছিল।অবৈধ ব্যবসা করে সুজন এখন কোটিপতি।

Tag
আরও খবর