বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

মগনামায় ইউপি সদস্যকে প্রকাশ্যে হত্যা চেষ্টা করে আড়াই লাখ টাকা ছিনতাই

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সাবেক ইউপি সদস্যকে গতিরোধ করে হত্যা চেষ্টা করে গুরুতর জখম করে নগদ আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন স্লুইচ গেইটের পাশে ঘটনাটি ঘটে।

আহত ইউপি সদস্যদের নাম মোঃ শাহেদুল ইসলাম (৫০)। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক দুই বারের ইউপি সদস্য ও কালার পাড়া এলাকার মৃত হামিদ উল্লাহর ছেলে। স্হানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তিনি এখন চিকিৎসাধীন আছেন।

আহত মগনামা ইউপির সাবেক সদস্য শাহেদুল ইসলাম বলেন, বাড়ি থেকে সকালে কক্সবাজারে যাওয়ার জন্য বের হই। অটোরিকশা সিএনজি করে পেকুয়ায় যাওয়ার পথিমধ্যে সোনালী বাজারের স্লুইচ গেটের সামনে পৌঁছালে দুইটি টমটম গাড়ি থেকে নেমে মটকাভাঙ্গা এলাকার শওকত,কফিন উদ্দিন,আরফাত, রবি আলম,সাজ্জাদ,রেজাউল করিম ও রবেল নেতৃত্বে একদ লোক সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। এ সময় আমাকে অস্ত্র ঠেকিয়ে আমার হাতে থাকা শপিংব্যাগ ধরে টানাটানি শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে মুখে আঘাত করে টাকাভর্তি শপিং ব্যাগটা ছিনিয়ে নেয়। সিএনজি চালককেও মারধর করে। এ সময় পথচারীরা এগিয়ে আসলে তারা সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, শপিংব্যাগে দুই লক্ষ ষাট হাজার টাকা ছিল। ওই টাকা কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক সিরাজুল ইসলামের টাকা। লবণ মাঠের লাগিয়ত টাকা। আমি কয়েক বছর ধরে বায়তুশ শরফের লবণ মাঠের দেখভাল করে আসছি। পাশাপাশি লবণের ব্যবসাও করি।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন,মগনামার সাবেক ইউপি সদস্যকে মারধরের খবর শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর