বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারে পাহাড়ের মাটিভর্তি দুটি ডাম্পার আটক, ছাড়িয়ে নিতে তদবির চলছে

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটিভর্তি দুটি ডাম্পার আটক করেছে।এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  


গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) কক্সবাজার সদরের ঝিলংজা ও রামুর দক্ষিণ মিঠাছড়িতে এ অভিযান পরিচালনা করেন স্পেশাল টিমের ওসি সমির রঞ্জন সাহা। 


বন বিভাগ সূত্রে পাওয়া, দীর্ঘদিন ধরে রামুর দক্ষিণ মিঠাছড়ি,সদরের ঝিলংজা ও পিএমখালীতে বন বিভাগ ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের মাটি কেটে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকা থেকে পাহাড়ের মাটি পাচারকালে একটি ডাম্পার আটক করা হয়েছে।একইদিন রাত ১২ টার দিকে দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা এলাকা থেকে পাহাড়ের মাটিভর্তি আরেকটি ডাম্পার আটক করেছে স্পেশাল টিম।আটককৃত গাড়ি দুটির মালিক মামুন ও মুন্না বলে জানা গেছে।   


স্হানীয় সূত্রে পাওয়া, দক্ষিণ মিঠাছড়ির ইউপি সদস্য আজিজুল হক প্রকাশ দুদু মিয়া দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচার, কৃষি জমির টপ সয়েল কেটে পাচার সহ বন গাছ কেটে পাচার করে আসছিল।গত শুক্রবার কাটিরমাথা এলাকা থেকে পাহাড়ের মাটিভর্তি যে ডাম্পার আটক করা হয়েছে,তা ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকায় মাঠে নেমেছে মেম্বার দুদু মিয়া।


কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমির রঞ্জন সাহা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ের মাটিভর্তি দুটি ডাম্পার আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পাহাড়ের মাটি পাচারে কে কে জড়িত তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, পাহাড়ের মাটিভর্তি দুটি ডাম্পার আটক করা হয়েছে। 

পাহাড় কাটা,গাছ কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে জিরোট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। এই নীতি অনুসরণ করে বন কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

Tag
আরও খবর