বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ায় ৩ জনের সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়াচ্ছে, প্রশাসনের নজরদারি নেই

উখিয়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুদামজাত করে রমজানে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করে যাচ্ছে কয়েকজন পাইকারি ব্যবসায়ী। ফলে অতীতের মত এবারও গুটিকয়েক ব্যবসায়ীর হাতে সাধারণ ব্যবসায়ী ও জনগণকে জিমি থাকতে হবে এমনটাই আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল।


জানা যায়, সারা বছর উখিয়ার ব্যবসায়ীরা জিম্মি থাকে পাইকারি ব্যবসায়ীদের হাতে। কারণ গুটিকয়েক ব্যবসায়ী সারাবছর নিয়ন্ত্রণ করে থাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার। এবারও তার ব্যতিক্রম নয়। সারা বছর দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেট করা ব্যবসায়ীরা রমজান এলে তৎপরতা বাড়িয়ে দেয়।


স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এসব ব্যবসায়ী সিন্ডিকেট গলাকাটা বাণিজ্য চালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালতের কোন অভিযান পরিচালিত না হওয়ায় সাধারন জনমনে অসন্তোষ বিরাজ করছে।


অনুসন্ধানে জানা যায়, উখিয়া সদরের পুরো পাইকারি ব্যবসার নিয়ন্ত্রণ বিশ্বনাথ স্টোর, প্রদীপ স্টোর ও সিরাজ সওদাগরের নিয়ন্ত্রণে। তিনজনের এই সিন্ডিকেটটি বহু পুরানো। প্রশাসন সহ অনেকেই চেষ্টা করেছেন সিন্ডিকেটটি ভাঙ্গার। কিন্তু তাদের দমিয়ে রাখা যায়নি, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চালিয়ে গেছেন তাদের আপতৎপরতা। রমজানকে তারা মোক্ষম সুযোগ হিসেবে বিবেচনা করে থাকে । অন্যান্য সময়ের তুলনায় রমজানে এলে তিনজনের সিন্ডিকেটটি নিত্য পণ্যের বিশাল মজুদ গড়ে তোলার জন্য পুরো বিল্ডিং ভাড়া করে নেয়। কারণ গুদাম জাত করে গলাকাটা বাণিজ্য করায় তাদের মূল লক্ষ্য।


এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার বলেন, রমজান হচ্ছে সংযমের মাস, এ মাসের দ্রব্যমূল্য বৃদ্ধি কাঙ্কিত নয়। সারা বছর এমনিতেই দ্রব্যমূল্য নিয়ে হা হুতাশ জনমনে। তারপরও ব্যবসায়ী সিন্ডিকেট রমজান এলে তাদের মুনাফা ও তৎপরতা বাড়িয়ে দেয়। তিনি এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার উপর জোর দেন।


এ বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয় সেজন্য অচিরেই আমরা বাজার মনিটরিং করবো। প্রতিটি দোকানে যাতে দ্রব্যমূল্যের তালিকা থাকে সেটা নিশ্চিত করা হবে। অচিরেই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে। কেউ সিন্ডিকেট করে যদি দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর