বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

দুর্নীতির অভিযোগে পেকুয়ার সাবেক ইউএনও তদন্তের মুখে

কক্সবাজারের পেকুয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগের তদন্ত চলছে। পূর্বিতা বর্তমানে চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমাকে।


অভিযোগকারী নাছির উদ্দিন বাদশা বলেন, পেকুয়ার সাবেক ইউএনও পূর্বিতা চাকমার অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতা নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ও মন্ত্রী পরিষদের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। গত ২৫ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা কার্যালয়ে শুনানি হয়েছে। শুনানিতে তদন্ত কর্মকর্তাকে পেকুয়ায় সরেজমিনে এসে তদন্ত করার আবেদন করেছি। আশা করি, তিনি সরেজমিনে এসে তদন্ত করবেন।


অভিযোগে বলা হয়, পূর্বিতা চাকমা দুই বছরের বেশি সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ে পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সের মাঠ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাসিক ৩ লাখ টাকায় ভাড়া দিয়ে ২ বছরে ৭২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। মুজিববর্ষের ঘর প্রকৃত গৃহহীনদের না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমাজের বিত্তশালীদের দিয়েছেন। এতে মুজিববর্ষের ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহহীনরা।


অভিযোগে আরও হয়, পূর্বিতা চাকমা ২০২১-২২ এবং ২০২৩ অর্থবছরের বরাদ্দের কোনো প্রকল্প বাস্তবায়ন করেননি। তথ্য অধিকার আইনে বরাদ্দের প্রকল্প বাস্তবায়নের তালিকা চাইলে আবেদনকারীকে ডেকে মামলা-হামলার ভয় দেখাতেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ তোলা হয়।


এ ব্যাপারে ইউএনও পূর্বিতা চাকমা বলেন, ‘অভিযোগ তদন্তাধীন বিষয়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞেসা করেন।’


তদন্ত কর্মকর্তা ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা বলেন, ‘এটা তদন্তের বিষয়। তদন্ত চলমান।

Tag
আরও খবর