বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন থেকে সরানো হলো ৪০ কেজি বর্জ্য

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে অন্তত ৪০ কেজি নানা ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপকূল পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এসব বর্জ্য সৈকতের বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হয়।


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর বরিশাল চ্যাপ্টার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এই অভিযান অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংগঠন হিসেবে ছিল রুট ও রিভেলস নামের বেসরকারি উন্নয়ন সংস্থা।


বিকেল সাড়ে চারটার দিকে উপকূল পরিচ্ছন্নতা দিন শীর্ষক এই অভিযানের উদ্বোধন করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আফতাব হোসেন, ও সহযোগী অধ্যাপক এবং জেসিআই বরিশালের সভাপতি ড. জামিল খানসহ বিভাগের শিক্ষকরা। স্বেচ্ছাসেবক হিসেবে এই অভিযানে অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের অনন্ত ৫০ জন শিক্ষার্থী। কর্মসূচীর সমন্বয়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জেসিআই বরিশালের সভাপতি ড. জামিল খান বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই অভিযান কর্মসূচি সেন্টমার্টিন থেকে শুরু করছি যা ভবিষ্যতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় অনুষ্ঠিত হবে।


বর্জ্য অপসারণ অভিযান শুরু হয় দ্বীপের পশ্চিম অংশ থেকে যা পরে সৈকত ও এর আশপাশের চার-পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলে। দ্বীপের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বোতল, খাদ্য দ্রব্যের প্যাকেট, ও অপচনশীল ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়।


সংগ্রহ করা বর্জ্যগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাম্পিং স্টেশনের কর্মচারীদের কাছে পৌঁছে দেয়া হয়।

Tag
আরও খবর