বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ ১০ ইটভাটায় অভিযান, ৩৩ লক্ষ টাকা জরিমানা

ঈদগাঁও ও রামু উপজেলায় অবৈধ ১০ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী পরিচালিত অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।


উক্ত অভিযানে ১০ টি অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ৩৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় দু'টি ভাটার চুল্লি ধ্বংস করে দেওয়াসহ চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়েছে। একই সাথে ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।


কিন্তু ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় লোকালয় ও ফসলি জমিতে স্থাপিত টি কে ব্রিক ফিল্ড বরাবরের মতই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।




পরিবেশ অধিদপ্তর কক্সবাজার'র পরিদর্শক মুসআব ইবনে রহমান বলেন, প্রথম দিনের অভিযানে রামু উপজেলার ৫ টি ব্রিক ফিল্ডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।


এরপর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে ঈদগাঁও উপজেলার দিবা ব্রীক ফিল্ডকে ২ লক্ষ টাকা, এসএমএ ব্রিক ফিল্ডকে ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, আরএমএম ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এম কে ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা ও আরকেসি ব্রিক ফিল্ডকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।




অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম, পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান উপস্থিত ছিলেন। জেলা পুলিশের সদস্যবৃন্দ, র‌্যাব ১৫ এর টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।




এদিকে এলাকাবাসী জানান, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় লোকালয়ের পাশে আবাদি জমিতে স্থাপিত টি কে ব্রিকফিল্ড সবসময় ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। উক্ত ইটভাটায় অভিযান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Tag
আরও খবর