বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার পৌরসভায় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্ত সুবোলো কক্সবাজার পৌরসভার মেয়র মো: মাহাবুবুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।


মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় ইন্দোনশিয়ান দূতাবাসের পাঁচ সদস্যের একটি দল কক্সবাজার পৌরসভা সফর করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।


পরে পৌরসভার সম্মেলন কক্ষে একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্যকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্ত সুবোলো পৌরসভার সাথে যৌথ সমন্বয়ে কক্সবাজারের পর্যটনশিল্প বিকাশ, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৈকত পরিদর্শনে বিদেশি পর্যটককে উদ্বুদ্ধ করা এবং উভয় দেশের পর্যটকদের পারস্পরিক ভ্রমণ সহজীকরণে পদক্ষেপ গ্রহণের আশা ব্যক্ত করেন। উচ্চশিক্ষার জন্য ইন্দোনেশিয়া গমনের জন্য পৌরসভাস্থ ছাত্রছাত্রীকে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।


তিনি আরো বলেন, বর্তমানে কক্সবাজারে প্রায় ২০০ ইন্দোনেশিয়ান নাগরিক নিরাপত্তার সাথে বসবাস করছেন। তিনি কক্সবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতির জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি পৌরসভার সাথে সম্ভাবনাময় ব্যবসায়িক কার্যক্রম করার কথা বলেন।


তিনি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও পর্যটন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, কক্সবাজার শুধু পর্যটন নগরী হিসেবে পরিচিত নয়। এখানকার মানুষের আন্তরিকতা, আতিথেয়তা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে। তিনি কক্সবাজার পর্যটন শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সুবিধাজনক সময়ে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণ জানান।


সভায় পৌর মেয়র মোঃ মাহাবুবর রহমান চৌধুরী বলেন, কক্সবাজারকে একটি আধুনিক সুবিধা সম্বলিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলা, কক্সবাজারকে ক্লিন সিটিতে রূপান্তর করা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সতর্ক হওয়া এবং পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করে শক্তিতে রূপান্তর করার আশা ব্যক্ত করেন।


এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, কাউন্সিলর যথাক্রমে রাজ বিহারী দাশ, এস আই এম আক্তার কামাল আজাদ, আমিনুল ইসলাম মুকুল, এহেসান উল্লাহ, শাহেনা আক্তার পাখি, জাহেদা আক্তার, নাসিমা আক্তার বুকল, প্রধান প্রকৌশলী পরাক্রম চাকমা, প্রতিনিধি দলের চার সদস্যসহ পৌরসভার কর্মকর্তাগণ।

Tag
আরও খবর