বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারে ৬ ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে লাইসেন্স না থাকায় রামুর ধোয়াপালং এস.বি.এম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ধ্বংস করা হয় ইট তৈরির চুল্লি। এছাড়া একই এলাকার বি.কে.বি ব্রিকসকে ৩ লাখ টাকা, খুনিয়াপালং এলাকার এসএসবি ব্রিকস ইউনিট-২-কে ৪ লাখ টাকা, এসএসবি ব্রিকস ইউনিট-১-কে ৩ লাখ টাকা, পশ্চিম মেরোংলোয়া আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা ও এমকে ব্রিকসকে ৩ লাখ টাকাসহ সর্বমোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কেমিস্ট আবদুস সালাম, পরিদর্শক খাইরুল কবিরসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক নুরুল আমিন বলেন, ‘কক্সবাজারে অবৈধ ইটভাটার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব ভাটাকে কার্যক্রম বন্ধে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ইটভাটা মালিকেরা নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখে। তাই পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Tag
আরও খবর