বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কুতুবদিয়া মালেক শাহ হুজুরের বার্ষিক ফাতেহা সম্পন্ন,আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে সমৃদ্বি কামনা

কক্সবাজারের কুতুবদিয়ার  কুতুব শরীফ দরবারে অলীকুল সম্রাট সুলতানের আরেফীন উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণপুরুষ, গাউসে মোখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:) এর ২৪তম ২দিন ব্যাপী বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ জাতির কল্যাণ কামনা করে সোমাবার গভীর রাতে লাখ লাখ ভক্ত আশেকের আমিন আমিন ধ্বনি আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হয়।১৯ ফেব্রুয়ারি বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফের মূল কার্যক্রম হলেও ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়। ওইদিন হিফজুল কুরআন ও  ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশের  বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরামগনের নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা, বাবাজান কেবলাকে নিয়ে ভক্তদের স্মৃতিচারণ, হামদ-নাত ও শানে গাউসে মুখতারসহ বিভিন্ন গজল পরিবেশন করেন।গতকাল সোমবার প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ-নসিহত ও বিভিন্ন জ্ঞানী-গুণি ব্যক্তিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং রাওজাকে  ঘিরে ভক্তরা দোয়া, দরুদ,মিলাদ,কিয়াম, জেয়ারত, যিকির-আযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্জাদা আলহাজ্ব শেখ ফরিদ আল-কুতুবী (মা.জি.আ.)। কুতুব শরীফ দরবারে প্রতিদিন মানুষের ঢল নামে,তবে পবিত্র বাষিক ওরশ ও ফাতেহায় প্রতি বছর অন্তত প্রায় ১০/১২ লাখ ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা হলেও নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশে ওয়াজ মাহফিল শ্রবণ, মাজার জেয়ারত ও জাতিধর্ম নির্বিশেষে সকলস্তরের ভক্ত-অনুরক্তগণকে ত্বাবারুক বিতরণ,  যা সরাসরি দরবারে না আসলে দেশের একমাত্র শিরক-বেদায়াতমুক্ত এ মহান অলির দরবারের ক্বরামতি ও কর্ম কর্মযজ্ঞ কল্পনা করাই মুশকিল। ইসলামী শরিয়াহ্ পরিপন্থী অপসাংস্কৃতির বিরুদ্ধে হযরত মালেক শাহ - (রহ)’র কঠোর অবস্থান ও তাঁর আদর্শ, আনুগত্য, কর্মনিষ্ঠা ও আকর্ষনীয় ব্যক্তিত্বের প্রতি মানুষের আগ্রহ প্রবল। ফলে তাঁর ওরশ ও ফাতেহা শরীফে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগমও বেড়েই চলেছে বলে জানান  এন্তেজামিয়া কমিটি।এছাড়া আগত ভক্তদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দরবারের বিভিন্ন স্বেচ্ছা-সংগঠনের কর্মীবৃন্দ দায়িত্ব পালন করেন।

Tag
আরও খবর