বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ইনানী জেটিঘাটে দুই জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী জেটিঘাট হয়ে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এই অভিযান পরিচালনা করেন।


ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই জরিমানা করা হয়। এ সময় ‘বার আউলিয়া’ নামের জাহাজকে ১ লাখ টাকা এবং কর্ণফুলী জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী ছিল। একই সঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি-নাজেহালের অভিযোগ ছিল। ফলে ওই জাহাজ কর্তৃপক্ষকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।




কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ ও জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বলেন, বার আউলিয়া নামের জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন। সেখানে যাত্রী ছিল ১ হাজার ৭০ জন। কর্ণফুলী জাহাজের ধারণক্ষমতা ৭৫০ জন, যেখানে যাত্রী ছিল ৮৫০ জন।


হোসাইন আরও বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিনগামী সব জাহাজ বন্ধ করা হয়েছে। এখন পর্যটন মৌসুম এবং পর্যটকের চাপ রয়েছে। ফলে অতিরিক্ত পর্যটক আসছেন। যে কারণে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করে দিয়েছে কাউন্টারগুলো। তবে এখন থেকে এগুলো আর না করতে বলা হয়েছে।

Tag
আরও খবর