বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, ডা: সামন্ত লাল সেন কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।শনিবার ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং জরুরী বিভাগসহ সকল ওয়ার্ড, এনসিডি কর্ণার, আইএমসিএইচ কর্ণার, এনসি-পিএনসি কর্ণার, লেবার ইউনিট এবং অপারেশন থিয়েটারসহ পুরো হাসপাতালটি ঘুরে দেখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । বিভিন্ন সেবা কার্যক্রম দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।



পরিদর্শন কালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মোঃ জাহাঙ্গীর আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, (এনডিসি)পরিচালক ও লাইন ডাইরেক্টর (উপজেলা হেলথ কেয়ার), ডাঃ রিজওয়ানুর রহমান, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ, ডাঃ আবু হোসেন মঈনুল আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, ডাঃ মহিউদ্দীন, কক্সবাজার সিভিল সার্জন, ডাঃ বিপাশ খীসা সহ স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওন হাসপাতালের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সেবা সমূহ উপস্থাপন করেন ।এছাড়াও কোটবাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।

আরও খবর