বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কুতুবদিয়ায় জনসচেতনায় দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া

“কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না,কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে”, এ বাক্যগুলো পড়ে কি সত্যি কি ঘূর্ণিঝড় আঘাত এনেছে মনে করেছেন না মনে হচ্ছে কোন পাগলের কথা। সঠিক ধরেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে অনুষ্ঠিত জনসচেতনায় দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ায় পাগল সাজা প্রপুল্লা সিংহ এর ডায়লগ।




এ ঘূর্ণিঝড় পাগলের ভূমিকার পাশাপাশি ছিলেন,চেয়ারম্যান পরিবার,মাতবর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার,জেলে পরিবার, নৃত্য,দোকানদার, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটি গ্রাম কিরকম থাকে এবং পরে সিপিপি সদস্যদের ভূমিকাসহ ঘূর্ণিঝড়ের সংকেত প্রচারের পরেও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় মহড়ায়।



সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের মাঠে সিপিপি প্রশিক্ষক এম,শহীদুল ইসলামের সঞ্চলনায় এবং উপজেলা সিপিপি সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।



এসময় তিনি বলেন, সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়া উপজেলার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।


এছাড়া, মাঠ মহড়ায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমদ, আলী আকবর ডেইল হাইস্কুলে প্রধান শিক্ষক উদয় শংকর পাল,আলী আকবর ডেইল ইউনিয়নের টিম লিডার কামাল সিকদার প্রমুখ।



এসময় সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন এই মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপির স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ করা হয়।


Tag
আরও খবর