বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত ‍ওসি শেখ মোহাম্মদ আলী

১২ ফেব্রুয়ারী আজ সোমবার কক্সবাজার পুলিশ সুপার কার্যাল‍ায়ে জানুয়ারি মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানুয়ারি মাসের কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন চকরিয়া থানার ওসি (অফিসার ইনচার্জ) শেখ মোহাম্মদ আলী। এতে জানুয়ারি মাসের কক্সবাজার জেলার প্রতিটি থানার সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার, ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা উদ্ধার, অস্ত্র ও গুলি উদ্ধার,কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা সংক্রান্তে অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হন।


কল্যাণসভা এবং ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন ( সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন এন্ড ক্রাইম ( সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার চকরিয়া সার্কেল এবং সিআইডি, পিবিআই,এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এবং কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধতন কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত হওয়া এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত সন্মাননা পুরস্কার প্রাপ্তি আমার জন্য ছিলো অনেক আনন্দের।


এই অর্জন প্রাপ্তিতে সহযোগিতায় আন্তরিক ধন্যবাদ জানান চকরিয়া সার্কেল এবং চকরিয়া টীম কে।


উল্লেখ্য যে, ইতিপূর্বে তিনি ১৩ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করা হয়েছে।


Tag
আরও খবর