বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আরসা গান গ্রুপের দুই সক্রিয় সদস্য অস্ত্র ও গুলিসহ আটক

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) গান গ্রুপের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাঁদের কাছ থেকে ১ অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


১০ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া মধুছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' এণ্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানায়, র‌্যাবের কাছে খবর আসে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে।


পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটকদের তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আটক আরসা সদস্যরা হলো-কুতুপালং ব্লক-সি এর ক্যাম্প-৪ এর আবদুল মোনাফের পুত্র মো. জোবায়ের (২৫) ও বালুখালী ক্যাম্প-২০ এর ব্লক-এস/৩, বি/৪ এর হামিদ হোসেনের পুত্র শফি উল্লাহ (২৪)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে এবং তা আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো। এছাড়া গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্পসহ স্থানীয় এলাকার বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট আগ্নেয়াস্ত্র বিক্রয় করে আসছিল বলে জানায়।


উদ্ধারকৃত আলামতসহ তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর